Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নৈশ প্রহরীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • ৪ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে শহরের বৃন্দাবনপাড়া এলাকায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সামনে থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত আলাউদ্দিন শহরের সুলতানগঞ্জপাড়ার বাসিন্দা। তিনি বগুড়ার বিসিক শিল্পনগরীর নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অদূরে সড়কে একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে জানা যায় মরদেহটি শহরের সুলতানগঞ্জ পাড়ার আলাউদ্দিনের। স্বজনরা জানিয়েছেন, আলাউদ্দিন বিসিক শিল্পনগরীতে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

ধারণা করা হচ্ছে,

দায়িত্ব পালন শেষে ভোরে আলাউদ্দিন ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় নৈশ প্রহরীর মৃত্যু

Update Time : ১০:০০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২