Dhaka ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার আদমদিঘী সান্তাহারে ট্রেনে কাটা পড়ে কৃষক নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • ২ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে কয়ছের সরদার (৪৫), নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (৫ই জুন) বেলা সাড়ে ৯টার দিকে সান্তাহার স্টেশনের অদূরে কেল্লাপাড়া নামক স্থানে চিলাহাটিগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত কয়ছের সরদার নওগাঁর রানীনগর উপজেলার বোদলা গ্রামের মৃত বাহার সরদারের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিণে কেল্লাপাড়া নামক স্থানে অজ্ঞাত ব্যক্তিটি রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার আদমদিঘী সান্তাহারে ট্রেনে কাটা পড়ে কৃষক নিহত

Update Time : ১১:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩