
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সদর উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।
বৃহস্পতিবার (৬ জুলাই ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক হলেন,বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের গড়িয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে আল ইমরান (৩৫)।
দুর্ঘটনায় আহত আরেক মোটরসাইকেল আরোহীর পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
ঘটনা নিশ্চিত করেছেন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাড়ীর পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন ।
পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া মমইন ইকোপার্ক থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি দুপচাঁচিয়া যাওয়ার পথে মাটিডালী এলাকায় রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পড়ে যান। ঠিক সেসময় পেছনে থাকা একটি মালবাহী ট্রাক তার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ইমরান মারা যান এবং মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, ‘ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হবে।
Reporter Name 

















