
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার ২নং কালের পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিঠু পিতা পল্লী চিকিৎসক জনাব আলী সরকার (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…রাজিউন। তিনি শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বাসভবনে মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়ার শেরপুর – ধুনট নির্বাচন এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম ডা. গোলাম ছারওয়ার এমপি মহোদয়ের সুযোগ্য একমাত্র মেয়ে ও পিরোজপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ডরথী রহমান এমপি।
ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিখ, ধুনট পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন আলম, ধুনট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন টিকা, সাধারণ সম্পাদক এম, এ রাশেদ, কালের পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টার সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, সাবেক চেয়ারম্যান শাজাহান আলী, হারেজ উদ্দিন আকন্দ, ইউপি সদস্য এশাদ আলী মন্ডল, বেল্লাল হোসেনহ কালে পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল রাজনীতিক বিন্দু ।
পল্লী চিকিৎস জনাব আলী সরকার মৃত্যুকালে চার পুত্র, দুই কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিকাল ৫ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
Reporter Name 

















