Dhaka ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার আদমদীঘিতে বালু ও মাটি কেটে বহন করায় চার ব্যক্তির জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০১:২০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • ৪ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে বালু তোলা, মাটি কেটে ট্রাক্টর দিয়ে বহন করে সরকারি রাস্তা নষ্ট করার অপরাধে চার ব্যক্তির এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে  নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে যুবলীগ নেতাসহ একটি মহল এস্কেভেটর (ভেকু) দিয়ে বালি তোলা, পুকুর ও আবাদি জমি খনন করে ট্রাক্টরের মাধ্যমে পাকা সড়ক দিয়ে মাটি বহন করে রাস্তা নষ্ট করছিল।

গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট  টুকটুক তালুকদার ও সহকারি কমিশনার (ভুমি) মনিরা সুলতানা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান অভিযান চালান। অভিযানে অবৈধ ভাবে বালু তোলা, মাটি কেটে বহন করার অপরাধে তারাপুর থেকে ২টি, ছাতিয়ানগ্রাম থেকে ৭টি, চাঁপাপুর ৫টি ও মুরইল থেকে ৩টিসহ মোট ১৭টি ট্রাক্টর জব্দ করেন।

গতকাল বৃহস্পতিবার দুপুুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে এস্কেভেটর (ভেকু) দিয়ে বালি তোলা, পুকুর ও আবাদি জমি খনন করে ট্রাক্টরের মাধ্যমে পাকা সড়ক দিয়ে মাটি বহন করে রাস্তা নষ্ট করার অপরাধে বাদশা মিয়ার ৫০ হাজার টাকা, সাহাদত হোসেনের ৫০ হাজার টাকা, রবিউল ইসলামের ১৫ হাজার  টাকা ও কুন্দগ্রামের যুবলীগ নেতা রুহুল আমিনের তোলা বালু নিলাম করে ৯ হাজার টাকাসহ মোট এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে বালু ও মাটি কেটে বহন করায় চার ব্যক্তির জরিমানা

Update Time : ০১:২০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩