Dhaka ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে অটোভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

এম এ রাশেদ স্টাফ রিপোর্টার:

বগুড়ার ধুনটে অটোভ্যানের ধাক্কায় ইয়াছিন আলী (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার তারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। সে উপজেলার ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে ও তারাকন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। নিহতের চাচা আবু তালেব জানান, শিশু ইয়াছিনের বাবা জীবিকার তাগিদে সৌদি প্রবাসী। নিহতের শিশু তার মায়ের সাথে নিজ বাড়ীতেই বসবাস করে আসছিলেন।

ঘটনার দিন শুক্রবার সকাল ১১টায় ওই শিশু তার নিজ বাড়ি থেকে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ধানের আঁটি বোঝাই একটি অটোভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাদিকা নওশীন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় শুটিং করতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার ধুনটে অটোভ্যানের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

আপডেটের সময় : ১০:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩