Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে আগুনে ভস্মীভূত কৃষকের গবাদিপশু

  • Reporter Name
  • Update Time : ১০:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ২ Time View

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে গোয়াল ঘরে আগুন লেগে আইয়ুব আলী (৩৫) নামের এক কৃষকের দুইটি গরু ও দুইটি ছাগল পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার ১৬ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁও গ্রামে উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

কৃষক আইয়ুব আলী জানান, শনিবার ইফতারের পর গরু, ছাগল গুলো গোয়াল ঘরে রেখে মশার উপদ্রব কমাতে গোয়াল ঘরের ভিতরে শুকনো বর্জ্যে দিয়ে ধোঁয়ার সৃষ্টি করে। ধোঁয়া সৃষ্টির পরে সে নিজের শোবার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর বাহিরে বের হতেই দেখে গোয়াল ঘরের রাখা লাকড়ি সহ বেড়ায় আগুন জ্বলছে। তখন সে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। ততক্ষণে তার ৬টি গবাদিপশুর মধ্যে দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। আর ১টি গরু ও ১টি ছাগল বেচে থাকলেও এদের প্রায় ৪০ ভাগ শরীর পুড়ে যায়। এতে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছে, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাই খোকন, তিনি কৃষককে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ জানান, অগ্নিকাণ্ডে এক কৃষকের গবাদিপশু পুড়ে মারা যাওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার ধুনটে আগুনে ভস্মীভূত কৃষকের গবাদিপশু

Update Time : ১০:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪