Dhaka ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ জেমির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ২ Time View

এম,এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেমি খাতুন (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়সিং পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূ জয়সিং গ্রামের অসীম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস পূর্বে জয়সিং গ্রামের অসীম সরকারের সাথে একই ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের চাঁন মিয়ার মেয়ে জেমি খাতুনের বিবাহ হয়। জেমি খাতুনের স্বামী অসীমঙ পেশায় একজন ব্যাটারি চালিত অটোভ্যান চালক। ঘটনার দিন অসীম ব্যাটারি চালিত অটোভ্যানটি রেখে সকাল ৭টার দিকে বগুড়ায় একটি রাস্তার লিভারের কাজে যান।

বেলা ১১ টার দিকে জেমি খাতুনের দুলাভাই ফোন দিয়ে জেমি খাতুনকে বলেন তোমাদের ভ্যানটা আমার লাগবে আমি নেওয়ার জন্য তোমাদের বাড়িতে আসতেছি তখন জেমি খাতুন স্বামীর অটোভ্যানটি চার্জ বিদ্যুৎ সংযোগ দিতে যায় তখন অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা টের পেলে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ জেমির মৃত্যু

Update Time : ১১:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩