
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।রোববার (১ ৯ই মার্চ) সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় বগুড়া – নাটোর মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম সাব্বির হোসেন। তিনি শাজাহানপুর উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। সাব্বির নন্দীগ্রামে কোয়ালিটি ফিড কোম্পানীতে কাজ করতেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবুল হাসানাত।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন বলেন, সকাল ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে নন্দীগ্রাম যাচ্ছিলেন সাব্বির। পথিমধ্যে জামাদারপুকুর এলাকায় নন্দীগ্রামগামী একটি মালবোঝাই ট্রাক ওই মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করে।
এসআই আবুল হাসানাত জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 

















