Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শাজাহানপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ২ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসচাপায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। নিহতরা হলেন গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশা চালক হযরত আলী (৫০), যাত্রী ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)। অন্যেদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। আর আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া শহর থেকে সিএনজি চালিত অটোরিকশা চারজন যাত্রী নিয়ে গাবতলী উপজেলার বাগবাড়ী যাচ্ছিল। দ্বিতীয় বাইপাস মহাসড়কে সুজাবাদ এলাকায় মহাসড়ক থেকে বাগবাড়ি সড়কে অটোরিকশাটি পার হচ্ছিল। এমন সময় গাইবান্ধা থেকে ঢাকাগামী স্বদেশ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ তিনজন মারা যান। স্থানীয় লোকজন আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক হযরত আলী মারা যান।

নিহত ৪ জনের লাশ

হযরত আলীর ফুফু মর্জিনা বেওয়া বলেন, ‘রাস্তা থেকেই লাশ গ্রামের বাড়ি কদমতলী নিয়ে যাওয়া হয়েছে।’ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আট বছর বয়সী এক কন্যা শিশু গুরুতর আহত অবস্থায় ভর্তি করালে সেও মারা যায়। এদিকে দুর্ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায় এবং যাত্রীরা যে যার মত বাস থেকে নেমে যান। এ সময় স্থানীয় কিছু লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রা বলছে সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার শাজাহানপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Update Time : ০৩:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩