Dhaka ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে দোকান ও গ্যারেজ আগুনে পুড়ে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ১০:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ২ Time View

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে আগুনে পুড়েছে সাইফুল গ্যারেজের ৪টি ব্যাটারি চালিত ইজি বাইক ও একটি দোকানের মালপত্র। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মহিপুর বাড়ইপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গ্যারেজ ও দোকান মালিক সাইফুল ইসলাম বন্ধ করে দুপুরের খাবারে জন্য বাড়িতে যায়। এর কিছুক্ষণপর বিকট শব্দ হয়ে গ্যারেজের ভিতরে আগুন লাগে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

সাইফুল গ্যারেজ ও দোকনটির মালিক সাইফুল ইসলাম জানান, তাঁর দোকানে বিক্রি করা হতো টায়ার, ব্যাটারি চালিত ইজি বাইকের চার্জার, সিট কভারসহ যাবতীয় পার্স। গ্যারেজের মধ্যে চার্জ দেওয়া ছিল তার ২টি ব্যাটারি চালিত ইজি বাইক ও নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক নামের দুজনের ব্যাটারি চালিত ইজি বাইক সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ১৬ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, আগুনে দোকানের মালামাল ও গ্যারেজে থাকা ৪টি ব্যাটারি চালিত ইজি বাইক পুরে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার শেরপুরে দোকান ও গ্যারেজ আগুনে পুড়ে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি

Update Time : ১০:০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪