Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় উল্টো পথে আসা বাসের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত

  • Reporter Name
  • Update Time : ০১:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ২ Time View

বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে নয়মাইলে রাস্তা পারাপারে সময় উল্টো পথে আসা বাসের ধাক্কায় ৬২ বছর বয়সী আবদুল বাকী নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল বাকী শাজাহানপুরে আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে বাকী বগুড়া-ঢাকা মহাসড়কে নয়মাইল হাটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বগুড়াগামী একটি বাস উল্টো পথে এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বানিউল আনাম জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ায় উল্টো পথে আসা বাসের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত

Update Time : ০১:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২