Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসেছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • ৪ Time View

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সদরে রেললাইনের ওপর মোবাইল ব্যবহারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার শহরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছে।

বগুড়া রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এসআই আমিনুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে সদরের শহরদীঘি এলাকায় একজন ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার কাছে ভাঙা ট্যাব মোবাইল, মানিব্যাগ, হেডফোন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, জানা গেছে অজ্ঞাত এ যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। এজন্য ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি। ট্রেনে কাটা পড়ে মারা যায়। পরিচয় জানতে পিবিআই তার হাতের ছাপ সংগ্রহ করছে। মরদেহের সঙ্গে থাকা নম্বরে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ শনাক্ত করা সম্ভব। এরপরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসেছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

Update Time : ১২:৫৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩