Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থীর

  • Reporter Name
  • Update Time : ০৯:০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • ২ Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় ট্রাকচাপায় রাফসান সিয়াম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। তিনি শহরের বাদুরতলা এলাকার অরুনের ছেলে। রাফসান সরকারি আজিজুল হক কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরে চারমাথা এলজিডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রাকিবুল হাসান (২৩) আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে সিয়াম ও রাকিবুল মোটরসাইকেল করে শহর থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কায় দেয়। এতে সিয়াম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ পরিদর্শক সুজন মিঞা আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো সরকারি আজিজুল হক কলেজ শিক্ষার্থীর

Update Time : ০৯:০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩