
বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার গাবতলী উপজেলা কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে ।
প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে আজ ১০ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মীরপুর গ্রামের মামুন মন্ডলের কন্যা মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৩য় শ্রেণীর ছাত্রী নেশা(১১) ও আব্দুল্লা হেল কাফী পল্টুর কন্যা মোকামতলা গোল্ডেন চাইল্ড কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রত্যাশা(১১)বাড়ির পাশে বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় লোকজন দুই শিশু ভাসমান লাশ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।
Reporter Name 

















