Dhaka ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বাস খাদে পড়ে এক নারী নিহত, আহত ১৫

  • Reporter Name
  • Update Time : ১০:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ২ Time View

এম এ রাশেদ :

বগুড়ার শাজাহানপুরে বাস খাদে পড়ে রোকসানা খাতুন নামে এক যাত্রী নিহত হয়েছেন৷ এতে শিশুসহ আহত হয়েছেন আরও ১৫ বাসযাত্রী। উপজেলার জামাদারপুকুরের নুনদহ এলাকায় বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে শনিবার (২২জুলাই) ভোরে দিকে এ দুর্ঘটনা ঘটে৷ গোল্ডেন লাইন পরিবহনের বাসটি বরিশাল থেকে রংপুরে যাচ্ছিল।

নিহত রোকসানা খাতুন (৩৫) বরিশাল শহরের সজীব মিয়ার স্ত্রী। তিনি স্বামীর বাড়ি বরিশাল থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাবার বাড়ি যাচ্ছিলেন।
দুর্ঘটনায় আহতরা হলেন- নাটোরের রামনগর এলাকর রোমান (৬), কাকলি (২১), বরিশালের নিশি (২২), ইভা (২১), আরতি (৫০), মুন্নি (৩৫), রাজবাড়ীর হাদী (২০), হারুন অর রশীদ (৩৫), প্রবণ (২১), লালমনিরহাটের সুজন (৩০), রিয়া (২১), বগুড়ার ফজলুল হক (৭০), আব্দুস সবুর (২৪), টুম্পা (২১) ও অজ্ঞাত নামা মহিলা।

বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী জানান, বরিশাল থেকে গোল্ডেন লাইনের একটি বাস রংপুরে যাচ্ছিলো। পথে নুনদহ এলাকায় অজ্ঞাত এক গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে বাসটি মহাসড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষণা করেন৷ এছাড়াও আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওসি আব্বাস আলী বলেন, নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। বাসটি পুলিশী হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ায় বাস খাদে পড়ে এক নারী নিহত, আহত ১৫

Update Time : ১০:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩