
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মরহুম আবু শাহিদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে। গত শুক্রবার রাতে শহরের কলোনী এলাকায় মরহুমের পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবলীগের সহ-সম্পাদক ফেরদৌস মাহমুদ সেলিম, মাহবুবর রহমান বাবু, কলোনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাহিদ ইসলাম, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, মো. সামসাদ আলম, আব্দুল বারি স্বাধীন, ছাত্রলীগ নেতা সবুজসহ প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম শাহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ২০১৭ সালের ১০ নভেম্বর বগুড়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবু শাহিদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা।
Reporter Name 

















