Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় স্কুল বাসের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের!

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • ২ Time View

স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শহরের স্কুল বাসের ধাক্কায় আনিছার রহমান (৫২)নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল পৌনে আটটার দিকে শহরের বগুড়া-রংপুর মহাসড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছার সদরের ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান। তিনি জানান, সোমবার সকালে ভ্যানচালক আলুবোঝাই একটি অটোভ্যান নিয়ে রাস্তার পূর্ব পাশ্বে থেকে মাটিডালী দিকে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমে পার হতে নেয়। সেসময় সাতমাথা দিক থেকে আসা বিএএফ শাহীন স্কুলের বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত হয়। দুর্ঘটনার পরেই জনতা স্কুল বাসটি জব্দ করে এবং বাস চালক ও হেলপার পালিয়ে যায়।

তিনি আরও জানান, ভ্যানচালকের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ায় স্কুল বাসের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের!

Update Time : ১১:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩