Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে মহাসড়কে দুর্ঘটনায় আহত শ্যামলী পরিবহনের ১৫ যাত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ২ Time View

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ঘোগা বটতলা সড়ক দুর্ঘটনায় শ্যামলী পরিবহন এর ১৫ জন বাস যাত্রী আহত হয়েছে। তাঁদেরকে স্থানীয় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। শুক্রবার (১১ অক্টোবর) বেলা ৪ টায় ঘোগা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, ঘোগা বটতলা নামক স্থানে ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসটির অন্তত ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়া শেরপুরে মহাসড়কে দুর্ঘটনায় আহত শ্যামলী পরিবহনের ১৫ যাত্রী

Update Time : ১২:৪৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪