
শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর শহরের হাজিপুরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস ও ট্রাক চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২৮ জুন শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ব্যক্তির নাম আলহাজ্ব দেলবর উদ্দিন (৬০) তিনি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামের মৃত নসির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শেরপুর ঢাকা বগুড়া মহাসড়কের হাজিপুরে মোটর সাইকেল চালক আলহাজ্ব দেলবর উদ্দিন রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম দিকে যাবার চেষ্টা করছিলেন।
এসময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। পরপরই একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তার দেহ ছিন্ন বিছিন্ন হয়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ও হাইওয়ে পুলিশ কর্মকর্তারা তার লাশ উদ্ধার করেন। এব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, নিহতের নাম পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 

















