Dhaka ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
  • ২ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আন্তর্জাতিক ঋণ সহায়তাকারী সংস্থা বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্পে। আমিই তাকে নিয়ে গিয়েছিলাম। রোহিঙ্গারা তো এখনও যায়নি, যে কারণে সেই সম্পর্ক আছে। বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য কাজ করে। তারা বাংলাদেশকে সহায়তা করতে চায়।

তারা (বিশ্বব্যাংক) সংস্কার চাচ্ছে উল্লেখ করে আবুল হাসান বলেন, সংস্কার তো অবশ্যই দরকার। এতেও বিশ্বব্যাংক সহায়তা করতে প্রস্তুত। আমরা কাজ শুরু করি। আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যা বিশ্বব্যাংক অব্যাহত রাখবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ৫২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছি। আরও ১৬ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এ সহায়তা করা হবে।
—
বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

Update Time : ০১:২৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪