Dhaka ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের ছোবলে ১০ মিনিটেই মৃত্যু গৃহবধুর

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • ২ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বরগুনার আমতলীতে বিষধর সাপের ছোবলে রেজিমোন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মধ্য আঙ্গুলকাটা গ্রামে এ ঘটনা ঘটে। রেজিমোন আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আর্শ্বেদ আলী হাওলাদারের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ির পুকুরের ঘাটে ওজু করতে যান রেজমোন। এ সময় তার পায়ে সাপে ছোবল দেয়। তার চিৎকারে বাড়িতে থাকা স্বজনরা এগিয়ে এসে দেখতে পান রেজিমোন মাটিতে গরাগরি খাচ্ছেন এবং তার পায়ে সাপে কাটার চিহ্ন রয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্বজনরা তাকে তাৎক্ষণিক পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সাপের ছোবলে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

এ ঘটনার পর থেকেই গুলিশাখালী ইউনিয়নের সর্বত্র এখন রাসেলস ভাইপার সাপের আতঙ্ক বিরাজ করছে। অতি অল্প সময়ে ওই গৃহবধূর মৃত্যু হওয়ায় গ্রামবাসীর ধারণা রাসেলস ভাইপার সাপের ছোবলেই তার মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পরে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেখা মিলছে বিষাক্ত রাসেলস ভাইপার সাপের। বিষধর ওই সাপ সম্পর্কে গ্রাম-গঞ্জের মানুষের মধ্যে কোনো ধারনা নেই বললেই চলে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, এ সময়ে একটু সাপের আতঙ্ক বেশি থাকে। তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

সাপের ছোবলে ১০ মিনিটেই মৃত্যু গৃহবধুর

Update Time : ০২:০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪