https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ঘর হস্তান্তর

admin
August 9, 2026 9:44 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং তিনটি পরিবারকে নতুন পাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে জাতীয় সংসদ সদস্যের জিআর (জেনারেল রিলিফ) খাত থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

 

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের জীবনমান উন্নয়নে ১১টি সেলাই মেশিন, ১৭টি বাইসাইকেল এবং তিনটি নতুন পাকা ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অতিথিরা।
পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭৫ জন অসহায় ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।