Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সোমবার থেকে সৌদি আরবে মাহে রমজানের রোজা শুরু

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • ০ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদির আকাশে। তাই আজ সোমবার (১১ মার্চ) দেশটিতে রমজান মাসের প্রথম দিন। এর আগে রমজানের চাঁদ দেখার জন্য দেশের সব মুসল্লিদের আহ্বান জানায় সৌদির সুপ্রিম কোর্ট। কোথাও চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই তা চাঁদ দেখা কমিটিকে জানাতে বলা হয়।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন।

যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতেও সোমবার (১১ মার্চ) (বাংলাদেশ সময়) থেকে রোজা শুরু হবে।অন্যদিকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে মঙ্গলবার (১২ মার্চ)। কারণ রোববার দেশটিতে চাঁদ দেখা যায়নি।

চলতি বছর পবিত্র রমজানে সবচেয়ে কম সময় না খেয়ে থাকতে হবে চিলির পোর্টমন্ট শহরের মানুষদের। সেখানের মুসলিমদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট না খেয়ে রোজা পালন করতে হবে। সবচেয়ে বেশি সময় অর্থাৎ ১৭ ঘণ্টা ২৬ মিনিট না খেয়ে থাকতে হবে গ্রিনল্যান্ডের রাজধানীতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আজ সোমবার থেকে সৌদি আরবে মাহে রমজানের রোজা শুরু

Update Time : ১২:৩৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪