Dhaka ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআনের তিলাওয়াতে মসজিদ নববীর ইমাম যা বললেন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ০ Time View

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

কোরআনের তিলাওয়াতে সিজদা করার নিয়ম
কোরআন আল্লাহর কালাম। আল্লাহর বাণী। মুসলিমদের সংবিধান। পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলো তিলাওয়াত করলে বা শুনলে মুমিন পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশে একটি সেজদা করতে হয়। একে সেজদায়ে তিলাওয়াত বা তিলাওয়াতে সেজদা বলা হয়। এই সেজদা করা ওয়াজিব। নবী সা. তিলাওয়াতের সেজদা আদায় করেছেন। আমাদেরও আদায় করতে বলেছেন।

কোরআনে মোট ১৪টি সেজদার আয়াত আছে। এগুলো পাঠ করলে সেজদা আদায় করতে হবে।

কোরআন শরিফের সিজদা করার নিয়ম

তিলাওয়াতে সিজদার পদ্ধতি হলো, হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। সিজদা মাত্র একটি হবে। এতে তাশাহহুদ নেই, সালামও নেই। এ সেজদার জন্য হাত উঠাতে বা হাত বাঁধতে হবে না। দুটি সেজদাও করতে হবে না। এক সেজদাই যথেষ্ট। যদি একসঙ্গে কয়েকটি তিলাওয়াতে সেজদা পড়া হয় তবে এক তাকবিরে আলাদা সেজদা দেবে।

কোরআন তেলাওয়াতের সিজদা কতটি ও কী কী

কোরআনে মোট ১৪ টি সেজদার আয়াত আছে। ১. সুরা আরাফ ২০৬ (পারা ৯)। ২. সুরা রাদ ১৫ (পারা ১৩)।  ৩. সুরা নাহল ৫০ (পারা ১৪)। ৪. সুরা বনি- ইসরাঈল ১০৯ (পারা ১৫)। ৫. সুরা মারইয়াম ৫৮ (পারা ১৬)। ৬. সুরা হজ্জ ১৮ (পারা ১৭)। ৭. সুরা ফুরকান ৬০ (পারা ১৯)। ৮. সুরা নামল ২৬ (পারা ১৯)।
৯. সুরা সাজদাহ ১৫ (পারা ২১)। ১০. সুরা সোয়াদ ২৪ (পারা ২৩)। ১১. সুরা হা মীম সেজদাহ ৩৮ (পারা ২৪)। ১২. সুরা নাজম ৬২ (পারা ২৭)। ১৩. সুরা ইনশিকাক ২১ (পারা ৩০)। ১৪. সূরা আলাক্ব ১৯ (পারা ৩০)।

তিলাওয়াতে সিজদার মাসায়েল

সেজদার আয়াত তিলাওয়াতকারীর ওপর সেজদা করা ওয়াজিব। সেজদার আয়াত যিনি শুনলেন তার জন্যও সেজদা করা ওয়াজিব, সে ইচ্ছাকৃত শুনুক আর অনিচ্ছায় শুনুক বা নাপাক অবস্থায়ই শুনুক। এ জন্যই সেজদার আয়াতি চুপে চুপে তিলওয়াত করা উত্তম। যাতে অপর কোনো ব্যক্তিকে অসুবিধায় পড়তে না হয়।

নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত প্রয়োজন, তিলাওয়াতে সেজার জন্য তা প্রযোজ্য যেমন: অজু থাকা, জায়গা পাক, শরীর পাক, কিবলামুখী হওয়া ইত্যাদি।

তিলাওয়াতের সিজদায় পড়ার দোয়া

নবী সা. তিলাওয়াতের সেজদায় গিয়ে দোয়া পড়তেন। নবীজির উম্মত হিসেবে আমাদের জন্যও তিলাওয়াতের সেজদায় ওই দোয়া পড়া সুন্নত।

سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ উচ্চারণ: সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু, ওয়া শাক্কা সামআহু, ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি।

অর্থ: সেই মহান সত্তার উদ্দেশে আমার মুখমণ্ডল সিজদা করল, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং নিজের প্রবল ক্ষমতায় তার মাঝে শোনার শক্তি ও দেখার শক্তি দান করেছেন।

হযরত আয়েশা রা. বলেন, রাতে নবী সা. সিজদার আয়াত পাঠ করার পর সিজদায় এই দোয়া বলতেন। (তিরমিজি ৩৪২৫)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কোরআনের তিলাওয়াতে মসজিদ নববীর ইমাম যা বললেন

Update Time : ০৭:১৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩