https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 16 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ইঞ্জিন বিকল হয়ে আধাঘণ্টা আটকা দোলনচাঁপা ট্রেন!

admin
July 16, 2023 11:46 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

আন্তঃনগর ট্রেন দোলনচাঁপার ইঞ্জিন বিকল হয়ে বগুড়ার শহরের মাঝপথে থেমে যায়। শহরের ১ নম্বর রেলঘুমটি সেলিম হোটেলের সামনে রোববার (১৬ জুলাই) দুপুর চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘুমটির দু পাশের রাস্তায় যানজট সৃষ্টি হয়। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া রেল স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট সাজেদুর রহমান সাজু। তিনি জানান, সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তঃনগর ট্রেন বিকেল চারটার দিকে বগুড়া রেলস্টেশনে পৌঁছায়।

কিন্তু স্টেশনের প্রবেশের আগে সিগন্যাল গেটে (রেলঘুমটি) ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে প্রায় আধাঘণ্টা ধরে দোলনচাঁপা ট্রেনটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে। রেল সুপার সাজেদুর বলেন, পরে অন্য একটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়া হয়। বিকেলে ১ নম্বর রেল ঘুমটি এলাকায় গিয়ে দেখা যায় একাধিক যানবাহন সড়কের ওপর আটকে আছে। পথচারীরা দাঁড়িয়ে থাকা ট্রেনের বগি দিয়ে চলাচল করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।