https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 4 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন!

admin
December 4, 2023 12:28 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার রাতে শহরের কলোনী সংগঠন কার্যালয়ে কেক কর্তন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মতিয়ার রহমান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজু ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, নন্দন শিল্পি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, উপদেষ্টা সোহরাব হোসেন খান, ডাঃ আব্দুল মোমিন রতন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আমিনুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক হোসেন, হাসান আলী।

অনুষ্ঠান শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না ৩য় বারের মত বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। এরআগে সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।