https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday, 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে পলিথিনের গুদামে ভয়াবহ আগুন, চার লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

admin
November 18, 2026 9:12 am
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় নিষিদ্ধ পলিথিন মজুতের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে সংরক্ষিত বিপুল পরিমাণ পলিথিনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলকুচি গ্রামের ইটভাটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে বেলকুচি গ্রামের কোরবান আলীর ছেলে রফিকুল ইসলামের কাছ থেকে একটি ঘর ভাড়া নেন ঢাকার কামরাঙ্গীরচরের ইসলামনগর এলাকার কালু মিয়ার ছেলে আবুল হোসেন। পরে ওই ঘরটিকে নিষিদ্ধ পলিথিনের গুদাম হিসেবে ব্যবহার শুরু করেন তিনি। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে পরিত্যক্ত পলিথিন সংগ্রহ করে সেগুলো ঢাকায় বিক্রি করতেন আবুল হোসেন।
‎
‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় গুদামের ভেতরে ছয়জন নারী শ্রমিককে সঙ্গে নিয়ে কাজ করছিলেন আবুল হোসেন। হঠাৎ পাশের বৈদ্যুতিক মিটার সংযোগ থেকে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যেই গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পলিথিন দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। পরিস্থিতি বুঝতে পেরে শ্রমিকরা দ্রুত গুদাম থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে যান।
‎
‎খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে গুদামের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
‎
‎ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবুল হোসেন জানান, শ্রমিকদের নিয়ে গুদামের ভেতরে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে আগুন দেখতে পান তিনি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মালামাল সরানোর সুযোগ হয়নি। এতে তাঁর আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
‎
‎ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।