https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া কাহালুতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

admin
August 9, 2026 1:20 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১৫ পিস ট্যাপেন্টাডল ও ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

শনিবার (৮ আগস্ট) কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল। অভিযানে সহযোগিতা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাহালুর ধাওয়াপাড়া গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে মো. আমিনুর ইসলাম (৫৯), অঘোরশাল গ্রামের শাহীন প্রামাণিকের ছেলে মো. জীম ইসলাম (২৫), যোকাড়পাড়া গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মো. মুমিন প্রামাণিক (৩৫), ডিপুইল গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে মো. রাসেল হোসেন (৪০) এবং লক্ষীতলা গ্রামের মো. শহিদুল শেখের ছেলে মো. সাব্বির শেখ (২২)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।