মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের জন্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
বগুড়ার শেরপুরে ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের জন্য নিয়োগ প্রাপ্ত,
৮ আগস্ট শনিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণদের মধ্য থেকে ১৬৮ জন তথ্য সংগ্রহকারী এবং অতিরিক্ত রিজার্ভ হিসেবে ১৫ জনকে রাখা হয়েছে। এছাড়া ১৫ জন সুপারভাইজার এবং অতিরিক্ত রিজার্ভ হিসেবে আরও ১ জনকে রাখা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী কার্যক্রম ও দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্ব পালন করবেন।
গতকাল ৭ আগস্ট শুক্রবার তারিখে বগুড়ার শেরপুর উপজেলার সমাজসেবা অফিসার মোঃ নাঈম ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর সাক্ষরিত ফলাফল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা অফিস শেরপুর বগুড়া।
চূড়ান্ত ফলাফল দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি ও ফলাফলের তালিকা অনুসরণ করার জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।













