এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রবিউল প্রাং (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৮ আগস্ট) কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের জোকারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জোকারপাড়া গ্রামের বাসিন্দা রবিউল প্রাংয়ের নিজ দখলীয় ইটের দেয়াল ও টিনের চালাযুক্ত পশ্চিম দুয়ারী শয়নকক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্ষে থাকা রবিউলের দেহ তল্লাশি করে তার ডান হাতে ধরা একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রবিউল প্রাং জোকারপাড়া গ্রামের মো. রেজাউল হকের ছেলে। তার মায়ের নাম মোছা. রশিদা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে রবিউল প্রাংয়ের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

