এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলীতে প্রথমবারের মতো কারিগরি শিক্ষা প্রসারে যাত্রা শুরু করল গাবতলী কারিগরি কলেজ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ, গাবতলী থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, এবং সৈয়দ আহমেদ কলেজের সহকারী অধ্যাপক মুঞ্জুরুল আলম রাসেল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন। এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাবতলীর মতো একটি বৃহৎ উপজেলায় প্রথমবারের মতো কারিগরি কলেজ চালু হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

