দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক;
হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে আজ (শনিবার) অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ এমপি।
প্রতিমন্ত্রী বলেন, হবিগঞ্জ ও সিলেটের মানুষের ক্রীড়াপ্রেম সারা দেশের জন্য অনুকরণীয়। দর্শকদের সুবিধার্থে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে নতুন গ্যালারি, ড্রেসিং রুমসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে বরাদ্দ নিশ্চিত হয়েছে। দ্রুতই এসব কাজ শুরু হবে।
টানটান উত্তেজনার ফাইনালে বানিয়াচং ফুটবল একাদশ ১-০ গোলে নুনু ফুটবল একাডেমি, তাজপুর, সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে এমপি ডা. সাখাওয়াত হোসেন জীবন, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ ক্রীড়া সংগঠক ও হাজারো দর্শক উপস্থিত ছিলেন।
⚽ খেলার মাঠেই গড়ে উঠবে সুস্থ, মাদকমুক্ত ও সম্ভাবনাময় প্রজন্ম।
চ্যাম্পিয়ন বানিয়াচং ফুটবল একাদশকে অভিনন্দন।

