https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 3 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া টিটিসিতে সরকারি জিপ ও ড্রাইভিং কার উদ্বোধন করলেন এমপি বাদশা

admin
নভেম্বর 2, 2026 8:46 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে (টিটিসি) আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
‎
‎সোমবার (২ নভেম্বর ২০২৬) বগুড়া টিটিসি পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য সরকারি বরাদ্দে সরবরাহ করা একটি জিপ গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে দেশ-বিদেশ প্রকল্পের আওতায় ড্রাইভিং প্রশিক্ষণের জন্য নির্ধারিত গাড়ি এবং বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ফিঙ্গারপ্রিন্ট মেশিনের উদ্বোধন করেন তিনি।
‎
‎উদ্বোধন শেষে সংসদ সদস্য টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকক্ষ ঘুরে দেখেন। এ সময় প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষা উপকরণ, অবকাঠামো এবং সামগ্রিক প্রশিক্ষণ পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
‎
‎মতবিনিময় সভায় রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের উন্নয়নে যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে টিটিসির প্রশিক্ষণব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করার পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি, প্রযুক্তি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা জরুরি।
‎
‎তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণকেন্দ্রটি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তরুণ-তরুণীরা যেন দেশে ও বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পান, সে জন্য প্রশিক্ষণের গুণগত মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে। টিটিসির উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন তিনি।
‎
‎সভায় বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়াতে বাস্তবমুখী ও মানসম্মত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি ট্রেডে দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এতে ব্যক্তিগত আর্থিক সচ্ছলতা অর্জনের পাশাপাশি বৈদেশিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
‎
‎এ জন্য আধুনিক প্রশিক্ষণ সরঞ্জামের ব্যবহার, ব্যবহারিক শিক্ষার পরিধি বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এস. এম. এমদাদুল হক, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান হেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সিকান্দার আলী মুন্সী।
‎
‎এ ছাড়া টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।