Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ০ Time View

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১১ই আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

‎নিহত আব্দুস সালাম নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়াগামী একটি বালুবোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই ট্রাকের চালক, হেলপারসহ ছয়জন গুরুতর আহত হন।

‎ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।

‎কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, “দুটি ট্রাকের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়া নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৫

Update Time : ০৩:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫