https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সিটি কর্পোরেশন পরিদর্শনে চায়না রেলওয়ে গ্রুপের প্রতিনিধি দল, স্মার্ট সিটি গড়তে সহযোগিতার আগ্রহ

admin
July 14, 2026 8:45 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনকে আধুনিক, টেকসই ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড (CRIG)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বগুড়া সিটি কর্পোরেশন পরিদর্শন করেছে।
সফরকালে প্রতিনিধি দল সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে তারা বগুড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামোগত ও উন্নয়নমূলক প্রকল্পে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং চীনের আধুনিক নগর উন্নয়ন অভিজ্ঞতার আলোকে একটি প্রাথমিক উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

প্রতিনিধি দলে ছিলেন CRIG-এর ডেপুটি জেনারেল ম্যানেজার লু সেন, গ্রুপ-৪-এর সিনিয়র ইকোনমিস্ট মাইকেল ডাই এবং বাংলাদেশ অংশের সিনিয়র ম্যানেজার নুরুল আফসার মিঠু।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সরকারি স্থাপনা ও সড়ক আলোকসজ্জায় সৌরশক্তির প্রয়োগ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশবান্ধব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া আধুনিক সিটি কর্পোরেশন ভবন নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা, সমন্বিত জিআইএস (GIS) ম্যাপিং, সফটওয়্যারভিত্তিক হোল্ডিং ট্যাক্স ও নাগরিক সেবা, টেকসই সড়ক অবকাঠামো, আধুনিক শপিং কমপ্লেক্স, রিক্রিয়েশন সেন্টার, শিশু পার্ক, উন্মুক্ত বিনোদন কেন্দ্র এবং নান্দনিক সড়ক আলোকসজ্জা বাস্তবায়নের বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়।
প্রতিনিধি দল জানায়, চীনের সফল নগর উন্নয়ন মডেল এবং আন্তর্জাতিক মানের প্রকৌশল ও প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়ন ও পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তারা কারিগরি ও বিনিয়োগ সহযোগিতা দিতে আগ্রহী।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষই বগুড়াকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পরে চীনা প্রতিনিধি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাগবাড়ির বাসভবন, বগুড়া জেলা বিএনপির কার্যালয়, শহীদ চান্দু স্টেডিয়াম এবং মহাস্থানগড়সহ বগুড়ার কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।