Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার গোকুলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১ Time View

স্টাফ রিপোর্টার:

বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
মঙ্গলবার বিকালে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম( ৭০) এবং জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম(৫৭)। তাদের ইঞ্জিনিয়ার ফার্ম এবং বেকারীর ব্যবসা রয়েছে । এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাটের
ওসি মনোয়ারুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, বিকালে প্রাইভেট কার( ঢাকা মেট্রো- গ- ২০-৫৪৮৩) যোগে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। এসময় গোকুল বাজার এলাকায় তাদের গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে যেয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বগুড়ার গোকুলে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

Update Time : ১২:১৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫