https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ইউসিসিএ লি.-এর সভাপতি হিরু, সহ-সভাপতি ইব্রাহীম

admin
September 30, 2026 9:08 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মাহবুবুল আলম (হিরু) এবং সহ-সভাপতি পদে ইব্রাহীম খলিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকেলে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির ফলাফল বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাপতি ও সহ-সভাপতি পদ ছাড়াও সাধারণ সদস্য পদের বেশ কয়েকটি ব্লকে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, মহিলা ৫ নম্বর ব্লকের সংরক্ষিত সদস্য পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে মোট ভোটার ছিলেন ১৮ জন। তাঁদের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটের ফলাফলে শিউলী খাতুন গোলাপ ফুল প্রতীকে ১১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আয়েশা সিদ্দিকা ছাতা প্রতীকে পেয়েছেন ৭ ভোট।
নির্বাচন শেষে সংশ্লিষ্টরা নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।