https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 30 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. আলী হাসান, বিদ্যোৎসাহী সদস্য জানে আলম খোকা

admin
June 30, 2026 6:10 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার গভর্নিং বডির (নিয়মিত কমিটি) সভাপতি হিসেবে শেরপুর সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. আলী হাসান এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. জানে আলম খোকা মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবমনোনীত সভাপতি মো. আলী হাসান, বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব মো. জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু এবং মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রাশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী মণ্ডল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত গভর্নিং বডির সফলতা কামনা করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক দক্ষতা এবং সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।