https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 28 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

admin
September 28, 2026 11:17 pm
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার শহরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রাবেয়া বেগম শহরদীঘি এলাকার আব্দুল হালিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
‎পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান রাবেয়া বেগম। একপর্যায়ে তিনি নিকটস্থ রেললাইনে উঠে পড়েন।

 

এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বগুড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

‎বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্যে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।