স্টাফ রিপোর্টার:
বগুড়ায় নবগঠিত মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কমিটির নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন। এ সময় তাঁরা মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় সভাপতি নাহার গুলনাহার ইভা, সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর, সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, রাজশাহী বিভাগীয় সভাপতি আরমান আলী, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী, বগুড়া মহানগর সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনক, সহসভাপতি গুলজার আলী, যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান পিরু, সাংগঠনিক সম্পাদক সোলাইমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, কোষাধ্যক্ষ মনির উদ্দিন শিপু ও দপ্তর সম্পাদক মোসাদ্দেক আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।
দোয়া শেষে নবগঠিত বগুড়া মহানগর জিসাস কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক প্রাণের শহর বিডি
www.pranershohorbd.net

