
মিন্টু ইসলাম
ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ,সমগ্র মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে ঈদ মোবারক। পবিত্র মাহে রমজানের একমাস রোজা শেষে মুসলমানদের জন্য এবং ঈদের ঘরমুখো মানুষের ঈদ উদযাপন করার লক্ষ্যে বগুড়ার শেরপুর শহরের অদুরে ঐতিহ্যবাহী দুবলাগাড়ী ঈদগাহ হাফেজিয়া মাদ্রাসার মাঠে সবচেয়ে বড় ঈদের নামাজ আদায় করা হয়।

১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ পড়ান মাওলানা মোঃ হায়দার আলি সোবহানি।
মাওলানা মোঃ হায়দার আলি সোবহানির ইমামতিতে ঈদগাহ মাঠে ঈদের নামাজে দুবলাগাড়ী, বনিক পাড়া, হাসপাতাল রোড, টাউন কলোনি, শান্তিনগর,খেজুরতলা, দাড়কিপাড়া, চকপোতা, খন্দকার টোলা, বাগড়া গ্রামের হাজার হাজার মানুষ এসে নামাজ আদায় করেন। উক্ত ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করেছেন।
Reporter Name 




















