https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকামঙ্গলবার, 3 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শিবগঞ্জে রায়নগর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

admin
নভেম্বর 3, 2026 7:26 অপরাহ্ন
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে পবিত্র কুরআনের তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ মাহফিলটি ছিল আয়োজনের তৃতীয় অধিবেশন।
‎
‎মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব আলহাজ্ব মাওলানা মো. সাইফ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও আসন্ন রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল্লাহ জোবায়ের এম.এ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ জোবায়ের বলেন, যুবসমাজ হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। তরুণ প্রজন্মকে মাদক, সামাজিক অবক্ষয় এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে একটি আদর্শ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
‎
‎মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআনের তাফসির পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা মো. রুহুল আমিন যুক্তিবাদী, নন্দীগ্রাম, বগুড়া। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন মাওলানা মো. রায়হানুল ইসলাম সালেহী, শিবগঞ্জ, বগুড়া।
‎
‎এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‎
‎আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় মূল্যবোধের প্রসার, কুরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং যুবসমাজকে নৈতিক ও আদর্শিক পথে পরিচালিত করার লক্ষ্যেই এ মাহফিলের আয়োজন করা হয়।
‎
‎সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় এলাকাবাসী, অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক যুব সমাজের নেতৃবৃন্দ।
‎
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।