Dhaka ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া গাবতলী সাবেক দুই জনপ্রতিনিধি ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ Time View

‎

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার গাবতলীতে পৃথক রাজনৈতিক পরিচয়ের দুই সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মিলটন হোসাইন।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) গাবতলী মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। সুরাইয়া জেরিন রনির দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎গ্রেফতার হওয়া নাজমা আক্তার উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। অন্যদিকে মিলটন হোসাইন একই উপজেলার সোন্দাবাড়ী ভবের বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলার তদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে মামলার অভিযোগ এবং গ্রেফতার-পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎
‎এ বিষয়ে গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরাইয়া জেরিন রনির দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বগুড়া গাবতলী সাবেক দুই জনপ্রতিনিধি ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার

Update Time : ০৮:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬