https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন বগুড়া শেরপুরের আসিফ সিরাজ রব্বানী, ক্লাব ক্যাটাগরিতে তামিমের রেকর্ড জয়

admin
June 7, 2026 8:49 pm
Link Copied!

মিন্টু ইসলাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।রবিবার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোটারদের প্রত্যক্ষ উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয় এবং সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। বহুল আলোচিত ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬ জন প্রার্থীর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

এই ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে রেকর্ড গড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনে ৭৪টি ভোট কাস্ট হয়। নির্বাচিতদের মধ্যে আসিফ সিরাজ রব্বানী ৬৪ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

তিনি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের পুত্র।

ক্যাটাগরি-২ থেকে নির্বাচিত অন্য পরিচালকরা হলেন তামিম ইকবাল (৭৩), সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২), ইসরাফিল খসরু (৭২), মাসুদুজ্জামান (৭০), ইয়াসির ফয়সাল (৬৮), ফাহিম সিনহা (৬৬), শাহনিয়ান তানিম (৬৬), আসিফ সিরাজ রব্বানী (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩), ডা. মাহবুব শামীম (৪১) এবং সাকেফ আহমেদ সালাম। অন্যদিকে, নির্বাচনে পরাজিত চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু (৪০), আমজাদ হোসেন (৩২), ফয়জুর রহমান মিতু (২৩) এবং মেজর ইমরোজ আহমেদ (২০)। বিসিবির নতুন পরিচালনা পর্ষদে নির্বাচিত সকল পরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহল।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।