https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 4 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

সবার আগে বাংলাদেশ’১১ এপ্রিল ঢাকাসহ দেশের চারটি শহরে ‘স্বাধীনতা কনসার্ট’বগুড়ায় সিরিজ বৈঠক

admin
April 4, 2025 10:14 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

সবার আগে বাংলাদেশ’ এর লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি ও নিজস্ব সংস্কৃতি ধরে রাখার তাগিদ। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরা। বাংলাদেশের সংস্কৃতির ওপর যে একটি আগ্রাসন, তা তাঁরা বারবার মোকাবিলা করতে হচ্ছে।
কোনোভাবেই যেন বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় ও পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেদিকে বিশেষভাবে নজর দেয়া। এ আয়োজনে বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান, সংস্কৃতি ও কৃষ্টিগুলো তুলে ধরা।

 

 

 

রাজধানী ঢাকাসহ দেশের চারটি শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ হবে। শুক্রবার এপ্রিল ৪, ২০২৫, উত্তরবঙ্গের রাজধানী বগুড়ায় ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের জেলা ক্রীড়া সংস্থার অফিস কক্ষে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বিএনপি মিডিয়া সেল রাজশাহী এবং রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, চিত্রনায়ক আদনান আজাদ, আহমেদ সুস্ময়, জাসাসের সাবেক নেতা রাশেদুজ্জামান পিয়াস, বিসিডিএস’র বগুড়ার পরিচালক ইব্রাহিম হোসেন সাজু প্রমুখ।

 

 

 

‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের ব্যানারে ঢাকা ও চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এই কনসার্ট হবে।
১১ এপ্রিল বেলা ৩টা থেকে কনসার্ট শুরু, চলবে রাত ১১টা পর্যন্ত।

বগুড়ায় ঐতিহ্যবাহী ঐতিহাসিক  আলতাফুন্নেসা খেলার মাঠে কনসার্টে অংশ নেবে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা ব্যান্ড। এ ছাড়া কনসার্টে অংশ নেবেন কনকচাঁপা, অমিয়া ও লুইপা।

ঢাকার কনসার্টটি হবে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে। কনসার্টে অংশ নেবেন জেমস, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় শিল্পীরা। এ ছাড়া কনসার্টে থাকছে ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক ব্যান্ড।

চট্টগ্রামের কনসার্টটি হবে নগরীর এম এ আজীজ স্টেডিয়ামে। কনসার্টে অংশ নেবে মাইলস, নাটাই, সাবকন্সিয়াস, বে অব বেঙ্গল ব্যান্ড। এ ছাড়া কনসার্টে অংশ নেবেন ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী ও মিথুন বাবু।

খুলনার কনসার্টে অংশ নেবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। আরও থাকছেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা ও পলাশ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।