https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 19 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

আমরা যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছি: পররাষ্ট্রমন্ত্রী

admin
August 19, 2023 12:17 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে ক্ষয়ক্ষতির বিষয়ে সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনকে একটি চিঠি লিখেছেন তিনি। শুক্রবার (১৮ আগস্ট) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

স্থানীয় সময় গত বুধবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু-এর কাছে চিঠিটি হস্তান্তর করেন।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা আপনার মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগে নিহত, আহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি।

মোমেন বলেন, আমরা, বাংলাদেশের সরকার ও জনগণ যুক্তরাষ্ট্রের জনগণের পাশে আছি এবং আপনাদের এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানাচ্ছি।

মাউইর মর্মান্তিক ঘটনা জলবায়ু পরিবর্তনের ধ্বংসে মাত্রা এবং দুর্যোগের সময় ঝুঁকি হ্রাসে গুরুত্বের বিষয়টি সবাইকে স্মরণ করিয়ে দেয় বলেও চিঠিতে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।