https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 7 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা ইসির

admin
September 7, 2026 11:39 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিকভাবে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, একটি উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদে একই দিনে ভোটগ্রহণ করা হবে। তবে সারাদেশের নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ইউপি নির্বাচন একাধিক ধাপে অনুষ্ঠিত হবে। তবে মোট কতটি ধাপে ভোট নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পাঁচ নাকি ছয় ধাপে নির্বাচন হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে উপজেলাকে মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।

ইসি সচিব বলেন, একটি উপজেলার কিছু ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নে অন্য ধাপে নির্বাচন করা হলে নির্বাচন ব্যবস্থাপনায় জটিলতা ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একই উপজেলার সব ইউনিয়ন পরিষদের নির্বাচন একই দিনে করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হলেও প্রতিটি ধাপে সংশ্লিষ্ট উপজেলার সব ইউনিয়ন পরিষদে একসঙ্গে ভোট নেওয়া হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।
ইউপি নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, সে বিষয়েও কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান আখতার আহমেদ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে ভোট আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।