দৈনিক প্রাণের শহর বিডি/বিনোদন ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেখতে তাঁর বাসায় গেলেন চিত্রনায়ক অমিত হাসান।
বুধবার (১২ আগস্ট) ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান অমিত হাসান। এ সময় প্রিয় সহকর্মীর সঙ্গে দীর্ঘ সময় কাটান তিনি।
অমিত হাসান বলেন, “ফিল্মে ইলিয়াস কাঞ্চন আমার বড় ভাই, আবার কখনো আমার অভিনয়ের টিচার। তাঁর সঙ্গে অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। তাঁর কাছ থেকে অভিনয় শিখেছি।”
তিনি আরও বলেন, “আজ ১২ আগস্ট বুধবার ভাইয়ার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যাই। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। আমিন।”
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও অমিত হাসান—দুজনই দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

