https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 13 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
June 13, 2026 10:56 pm
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তাঁর সহধর্মিণী হাসিনা আহমদ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী পৌরসভা প্রাঙ্গণে উপস্থিত জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি পেকুয়া পৌরসভার সার্বিক উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করে। এর মাধ্যমে পেকুয়া উপজেলার নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

নবগঠিত পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এলাকার পরিকল্পিত নগরায়ণ, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।